কানিজের ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে, এবার বৃত্তি পরীক্ষা দেবে। তিনি ২০১৫ সালে ছেলের জন্মসনদ নিয়েছিলেন শুধু ইংরেজিতে। দুই ভাষাতেই সনদ পেতে জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইটে গিয়ে দেখেন, অদ্ভুত শব্দে বাংলা নাম লেখা—‘ক্জ্ক্ল্জ্’। তাঁর স্বামীর নাম লেখা ‘লক্জ্ক্’। ভুক্তভোগীরা জানান, নামের এমন ভুল তাঁরা করেননি, নিবন্ধন কার্যালয় থেকেই হয়েছে। নাম-ঠিকানার ভুল সংশোধনের জন্য নির্ধারিত মূল্য ৫০ টাকা।
এ বছরের আট মাসে নাগরিকেরা সংশোধন বাবদ ফি দিয়েছেন সাড়ে ১৭ কোটি টাকা।
সূত্র: প্রথম আলো