আমি বেয়ার গ্রিলস, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে কীভাবে বেঁচে ফিরতে হয়। আমি সারা পৃথিবী ঘুরলেও বাংলাদেশে এই প্রথম। শুনেছি, এখানে বেঁচে থাকা খুব মুশকিল। দেখি, এখান থেকে বেঁচে ফিরতে পারি কি না!বাংলাদেশের প্রথম দিনটা আমি কাটাব ঢাকায়। শুনেছি, সন্ধ্যা নামতেই এখানে ছিনতাইকারী আসে। আমি একদম হটস্পটে আছি। দেখি কী হয়। একি! ওরা কারা আমার দিকে এগিয়ে আসছে! হাতে ধারালো কিছু একটা দেখা যাচ্ছে। নাহ্!
এটা বেশ বিপজ্জনক। দৌড়ে পালাতে হবে!আমার কাছে এখন খুব অল্প কিছু টাকা আছে, এখানে সবকিছুরই অনেক দাম৷ দেখা যাক, এই অল্প টাকায় এখানে খাবার পাওয়া যায় কি না। ভাতের হোটেলে গিয়ে ভাত আর গরুর মাংস খেতে চাইলাম। কিন্তু ৫০০ টাকা দাম চাইছে। এটা অসম্ভব। আজ রাতটা তাহলে ভালো কাজের হোটেলেই খেতে হবে।আজ সকাল থেকেই খুব বৃষ্টি। বাইরে সবাই হাঁটুসমান পানি পার হয়েই চলাফেরা করছে। আমিও বেরিয়ে ছিলাম, অমনি একটা গর্তে পা পড়ে গেল।
দুই হাত দিয়ে গর্তের দুই পাশ আটকে ধরেছি।
সূত্র: প্রথম আলো