‘...এবং ব্যালন ডি’অর জিতলেন মাইকেল ওলিসে।’সেন্ট ডেনিসে গতকাল রাতে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে দর্শকদের রায়। ব্যালন ডি’অর দেওয়া হবে ২৬ অক্টোবর। মনোনয়ন পাওয়া ৩০ জনের মধ্যে আছেন ওলিসে।
ফরাসি এই মিডফিল্ডার বর্ষসেরার পুরস্কারটি পান বা না পান, এ মুহূর্তে তাঁকে বিশ্বের সেরা খেলোয়াড় বললে সম্ভবত সেটা খুব একটা বাড়াবাড়ি হবে না।নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের ৪–১ গোলে জয়ের পর যেমন জিজ্ঞেস করা হয়েছিল ফ্রান্স কোচ জিনেদিন জিদানকে। মাইকেল ওলিসে কি বিশ্বের সেরা ফুটবলার?জিদান উত্তরটা সরাসরি দেননি। হয়তো এখনই ঘোষণাটা দেওয়ার সময় আসেনি বলে। মুখে হাসি ফুটিয়ে একটু ঘুরিয়ে বললেন, ‘ওলিসে? আমার কিছু বলার নেই।
সে (মাঠে) যা করে, একদমই আলাদা।’অর্থাৎ বাকি খেলোয়াড়দের চেয়ে আলাদা?
সূত্র: প্রথম আলো