পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ রিকশাচালক আল আমিনকে (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলায় নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।পরে আজ সকাল ৯টার দিকে আদালতে হাজির করা হলে নাঈমুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল ও আদালত পুলিশের পরিদর্শক খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি।
তাঁর নামে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা আছে।নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি।
সূত্র: প্রথম আলো