নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন তার স্বজনসহ স্থানীয় বাসিন্দারা। জেলার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে এ ঘটনা। গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত কয়েক দফায় ভাঙচুরের ঘটনা ঘটে।মারা যাওয়া শিশুটির নাম ফাতেমা হাসান রিমি।
সে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর মুন্সিমিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসান ও উম্মে সালমা দম্পতির মেয়ে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেলা তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়েছে।স্বজনদের দাবি, শিশুটিকে হাসপাতালে ভর্তির পরই কর্তব্যরত নার্স ইনজেকশন ও স্যালাইন দেন। এরপর শিশুটির স্বাস্থ্যের অবনতি ঘটে।
একপর্যায়ে শিশুটির অক্সিজেন প্রয়োজন পড়লে হাসপাতালে অক্সিজেনে নেই বলে জানানো হয়।
সূত্র: প্রথম আলো