সাইবেরিয়ার একটি প্লেগ গবেষণাকেন্দ্রে রাশিয়ার একজন ল্যাব টেকনিশিয়ানের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র বিষয়টি ‘খুবই গুরুত্বের সঙ্গে’ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নিউমোনিক প্লেগ ছড়িয়ে পড়তে পারে—এমন উদ্বেগের মধ্যে ওয়াশিংটন বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ওই ল্যাব টেকনিশিয়ানের মৃত্যুর কারণ হিসেবে ‘অজ্ঞাত কারণে সৃষ্ট নিউমোনিয়া’ উল্লেখ করে বলেন, ওই নারীর কাজের সঙ্গে সংশ্লিষ্ট ‘কোনো অণুজীব’ তাঁর জৈবিক নমুনায় পাওয়া যায়নি।সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ওই ল্যাব টেকনিশিয়ানের মৃত্যুর কারণ হিসেবে ‘অজ্ঞাত কারণে সৃষ্ট নিউমোনিয়া’ উল্লেখ করে বলেন, ওই নারীর কাজের সঙ্গে সংশ্লিষ্ট ‘কোনো অণুজীব’ তাঁর জৈবিক নমুনায় পাওয়া যায়নি।তবে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, রোগের জীবাণু থাকা একটি টেস্টটিউব ভেঙে যাওয়ার পর অথবা এমন একটি এলাকায় মাঠপর্যায়ে যাওয়ার পর ওই নারী অসুস্থ হয়ে থাকতে পারেন, যেখানে বন্য ইঁদুরের মধ্যে প্রাকৃতিকভাবেই প্লেগের সংক্রমণ ঘটে।রাশিয়া থেকে প্লেগ ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি ক্রেমলিনের সঙ্গে কথা বলেননি।ট্রাম্প আরও বলেন, ‘তাদের এমন পরিস্থিতিতে পড়তে দেখে আমার হতাশ লাগছে।
তবে...
সূত্র: প্রথম আলো