গত রোববার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনে গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক নির্ধারিত বক্তৃতা দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ইংরেজিতে দেওয়া ওই বক্তৃতার পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ প্রথম আলোর পাঠকদের জন্য প্রকাশ করা হলো।আমি শুরুতেই ৬৪ বছর আগের একটা ঘটনা স্মরণ করতে চাই।
১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি, তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র ধর্মঘট ও বিক্ষোভ হয়েছিল। সেদিনের অনেক দাবির মধ্যে একটি দাবি ছিল— কথা বলার অধিকার দিতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে।সেদিনের সে বিক্ষোভ ধর্মঘটে আমি ছিলাম একজন অংশগ্রহণকারী। তারপর লড়াই–সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিগত ৫৫ বছর বহু উত্থান–পতনের ঘটনা ঘটেছে। অনেক সরকার এসেছে, আবার চলেও গেছে।
এর মধ্যে রাজনৈতিক পটভূমিও পরিবর্তিত হয়েছে।২০২৪ সালের জুলাই-আগস্টে দেশব্যাপী গণ-অভ্যুত্থানে দেশের বুকে চেপে থাকা এক স্বৈরাচারী শাসক ও স্বৈরতন্ত্রের পতন হয়েছে।
সূত্র: প্রথম আলো