২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।
৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে।নির্বাচিত শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। এ জন্য ওয়েবসাইটের হোম পেজে থাকা ‘ফলাফল’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও নিবন্ধন নম্বর দিতে হবে।
পরে নিরাপত্তা যাচাইয়ের কোড লিখে ‘ফলাফল দেখুন’ বাটনে ক্লিক করলে মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা আবেদনের সময় দেওয়া বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরেও নির্বাচিত কলেজের তথ্য খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে।
সূত্র: প্রথম আলো