‘যা আছে, তার জন্য কৃতজ্ঞ থাকুন’—সহজ পরামর্শটি হয়তো অনেকবার শুনেছেন। এর পেছনে যে শুধু মানসিক শান্তির কথা আছে, তা নয়। নতুন গবেষণা বলছে, কৃতজ্ঞতার সঙ্গে আমাদের স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসেরও একটি যোগসূত্র আছে।জীবনের ছোট ছোট ভালো বিষয়গুলোর প্রতি কৃতজ্ঞ থাকার মানসিকতা খাবার, ঘুম, শরীরচর্চা কিংবা মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর এসব দীর্ঘজীবনের সঙ্গে যুক্ত।
তাই পরোক্ষভাবে কৃতজ্ঞতার চর্চা আমাদের বেশিদিন বাঁচতে সাহায্য করে, এটা বলাই যায়।কৃতজ্ঞতা জানানো কেন স্বাস্থ্যকর সম্প্রতি ‘ব্রিটিশ জার্নাল অব হেলথ সাইকোলজি’তে প্রকাশিত এক গবেষণায় ২৪টি পৃথক গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে মোট ৬ হাজার ৯৬৭ জন মানুষের তথ্য ছিল।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, সাধারণ প্রাপ্তবয়স্ক এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সমস্যায় থাকা মানুষও।প্রতিদিন ব্যায়াম করুনগবেষকেরা দেখতে পেয়েছেন, যাঁদের মধ্যে কৃতজ্ঞতা জানানোর প্রবণতা বেশি, তাঁদের মধ্যে স্বাস্থ্যকর আচরণ করার প্রবণতাও তুলনামূলক বেশি।
সূত্র: প্রথম আলো