৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন স্কেল অনুমোদিত হয়েছে। সর্বনিম্ন বেতন যা ছিল ৮ হাজার ২৫০ টাকা, নতুন স্কেলে তা বাড়িয়ে করা হয়েছে ২০ হাজার টাকা, বৃদ্ধির হার শতকরা ১৪২ ভাগ। ১ থেকে ১১ গ্রেড পর্যন্ত বেতন দ্বিগুণ করা হয়েছে। একজন সচিবের বেতন ৭৮ হাজার থেকে ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। স্কেল কার্যকর হবে গত ১ জুলাই ২০২৬ থেকে।বেতন কমিশন গঠিত হয়েছিল বিগত অন্তর্বর্তী সরকারের আমলে।
মূলত তাদের সুপারিশের ভিত্তিতেই নতুন বেতন স্কেল অনুমোদিত হয়েছে। দেশের আর্থিক অবস্থা খুব ভালো নয়, এটা সবাই জানেন। তারপরও নতুন বেতন স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ, বিগত ১২ বছর একই পুরোনো স্কেলে সরকারি কর্মীরা বেতন পাচ্ছিলেন, আর এই সময়ে জীবনযাত্রার ব্যয় ন্যূনতম দ্বিগুণ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
সে হিসাবে বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত কর্মকর্তা-কর্মচারীদের একটি ‘লিভিং ওয়েজ’ দেওয়ার জন্য প্রয়োজনীয় ছিল।পে স্কেল বনাম দুর্নীতি: মকছেদ সাহেবের দেখা সেই সকালটি আসলে কার গল্প?পরবর্তী পর্যায়ে অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো