ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল থেকে হাংমাড়া মসজিদসহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।স্থানীয় লোকজন, হাসপাতাল ও আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, বিকেল থেকে কুকুরটি খোলাপাড়া, রাজা খাঁ, দামচাইল, সাদেকপুর ও হাংমাড়া মসজিদ এলাকায় ঘুরে ঘুরে লোকজনকে কামড়াতে থাকে। একপর্যায়ে হাংমাড়া মসজিদের সামনে কুকুরটিকে ঘেরাও করে পিটিয়ে মারা হয়।
এরপর আহত ব্যক্তিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন ১৩ জন।
সূত্র: প্রথম আলো