অধিনায়কত্ব ছাড়লেন ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার বিশ্বকাপ জেতানো হারমানপ্রীত কৌর। গত বছর ঘরের মাঠে তাঁর অধিনায়কত্বে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। হারমানপ্রীত একই সঙ্গে তিন সংস্করণেরই অধিনায়কত্ব ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে নিজের এ সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী ক্রিকেটার।ভারতের হয়ে হারমানপ্রীত ৫টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ১৫৫টি টি-টুয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেন।
গত মাসে নিশিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতকে টানা দ্বিতীয়বার সোনা জেতানোই ছিল অধিনায়ক হিসেবে তাঁর শেষ দায়িত্ব।নারী দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে হারমানপ্রীত, ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারের বৈঠকের এক দিন পরই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন হারমানপ্রীত।ইনস্টাগ্রাম পোস্টে হারমানপ্রীত লিখেছেন, ‘এটি সহজ কোনো সিদ্ধান্ত নয়।
এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন অনেক মুহূর্ত, যা সারা জীবন আমার সঙ্গে থাকবে।’এশিয়ান গেমসে ভারত সর্বশেষ হারমানপ্রীত কৌরের অধীনে সোনা জিতেছেহারমানপ্রীতের ভাষায়, ‘অধিনায়ক হিসেবে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
সূত্র: প্রথম আলো