যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আর প্রায় চার সপ্তাহ বাকি। এর মধ্যে সিনেটের লড়াইয়ের মানচিত্র বড় হতে শুরু করেছে। রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের অবস্থানের উন্নতির আভাস মিলছে।প্রতিবছর ‘দলীয় হাতবদলের সবচেয়ে বেশি সম্ভাবনা থাকা সিনেট আসনের’ তালিকা করে সিএনএন। এ তালিকায় চলতি বছর প্রথমবারের মতো আসন ৯টি থেকে বৃদ্ধি পেয়ে ১০টিতে দাঁড়িয়েছে। নতুন করে যোগ হয়েছে কানসাস।
অঙ্গরাজ্যটি ৯৪ বছর ধরে কোনো ডেমোক্র্যাটকে সিনেটে পাঠায়নি।নতুন একাধিক জনমত জরিপে দেখা যাচ্ছে, ওহাইও, আলাস্কা ও টেক্সাসের মতো রিপাবলিকান অঙ্গরাজ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে আছেন কিংবা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
কানসাসসহ এই চার অঙ্গরাজ্যের প্রতিটিতেই ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই অঙ্কের ব্যবধানে জয় পেয়েছিলেন।সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে রিপাবলিকানদের দখলে থাকা চারটি আসন নিজেদের করে নিতে হবে ডেমোক্র্যাটদের।
সূত্র: প্রথম আলো