নারী সাংবাদিকদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করা হয়েছিল দিল্লি পুলিশের যে আধিকারিকের বিরুদ্ধে, তাঁর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বরং পদোন্নতি দিয়েছে দিল্লি পুলিশ। যদিও দিল্লি সরকার সেই পদোন্নতির নির্দেশ আপাতত স্থগিত রেখেছে।
এই ঘটনা বিস্ময় সৃষ্টি করেছে।নির্বাচন কমিশনের (ইসি) এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ও মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীরা ২ অক্টোবর থেকে লাগাতার বিক্ষোভ করছে। প্রতিদিনই যন্তর মন্তর অভিমুখে মিছিল করে যাওয়ার চেষ্টা করছে বিরোধীরা।
তা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হচ্ছে।গত শনিবার বিক্ষোভের খবর সংগ্রহে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া তিন নারী সাংবাদিক কয়েকজন পুলিশ কর্তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন।
সূত্র: প্রথম আলো