ফাল্গুনী মুখোপাধ্যায় রচিত উপন্যাস ‘শাপমোচন’ প্রেম, ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, ত্যাগ, ভুল বোঝাবুঝি এবং মানুষের জীবনে আবেগের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে রচিত। এর কাহিনিতে মানুষের সম্পর্কের জটিলতা এবং ভালোবাসার শক্তি অত্যন্ত আবেগঘনভাবে ফুটে উঠেছে।২ অক্টোবর ‘শাপমোচন’ উপন্যাসটি নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বন্ধুরা উপন্যাসটির কাহিনি, চরিত্র, প্রেম, সম্পর্ক এবং লেখকের বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।‘শাপমোচন’–এ মানুষের জীবনের নানা আবেগ ও সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে। ভালোবাসার সঙ্গে যেমন রয়েছে আনন্দ, তেমনি রয়েছে কষ্ট, অপেক্ষা, অভিমান ও ত্যাগ। মানুষের জীবনে কখনো কখনো ভুল বোঝাবুঝি ও পরিস্থিতির কারণে প্রিয় মানুষগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যায়।
কিন্তু সত্যিকারের ভালোবাসা ও মানবিকতার শক্তি সেই দূরত্বকে অতিক্রম করার পথও তৈরি করে।সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসর।উপন্যাসটির অন্যতম আকর্ষণ হলো চরিত্রগুলোর আবেগ ও মানসিক দ্বন্দ্ব।
সূত্র: প্রথম আলো