কোরআন আল্লাহ–তাআলার পবিত্র কালাম। এর শব্দ ও বাক্যে রয়েছে আসমানি নুরের দ্যুতি এবং হৃদয় স্পর্শকারী এক অপার্থিব মাধুর্য।
একজন মুমিন যখন কোরআনের তিলাওয়াত শোনেন, তখন তাঁর অন্তর ইমানের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে।মহান আল্লাহ বলেন, ‘মুমিন তো তারাই, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে এবং যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে।’ (সুরা আনফাল, আয়াত: ২-৪)কোরআন মুমিনের অন্তরকে আলোয় ভরিয়ে দেয়। তবে এর প্রভাব মুমিনের মাঝেই সীমাবদ্ধ নয়।
এর ভাষার সৌন্দর্য, বাণীর গভীরতা এবং অলৌকিক আবেদন মুশরিক-কাফিরের হৃদয়েও নাড়া দিয়েছে।মহানবী (সা.) যখন কোরআনের দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেররা এর বিরোধিতায় সর্বশক্তি নিয়োগ করত।
সূত্র: প্রথম আলো