২০০৬ সালের ২৮ ডিসেম্বর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার জীবন শুরু হয়। প্রায় ২০ বছরের শিক্ষকতার জীবনে বহু শিক্ষার্থীর সঙ্গে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু কিছু কিছু নাম হৃদয়ে গেঁথে রয়েছে চিরতরে। ‘শিক্ষকতা এক মহান পেশা’—এই পেশা যে কতটা সম্মানের ও ভালোবাসার, তা শিক্ষক না হলে বুঝতেই পারতাম না। আমি যখন শিক্ষার্থী ছিলাম অনেক শিক্ষককে খুব ভালো লাগত।
কিন্তু নিজেই যখন সেই ভালো লাগার–ভালোবাসার স্থানটি পেলাম, তখন শিক্ষকতার স্বাদ যেন পুরোপুরি উপলব্ধি করতে পারলাম।অনেক শিক্ষার্থী আমার অনেক কাছে এসেছে, তাদের স্মৃতি চোখের সামনে হৃদয়ের আঙিনায় সব সময় ঝড় তোলে। কিন্তু এই অনেক ভালো লাগার শিক্ষার্থীর মধ্যে একজন যে আমার হৃদয়ের খানিকা জায়গা দখল করে নিয়েছে, তার সম্পর্কে কিছু না লিখতে পারলে মনে হয় খানিকটা প্রাপ্তির অপূর্ণতার বেড়াজালে আটকে যাচ্ছি।
হ্যাঁ, বলছি, সেই প্রিয় নাম সাবিকুন নাহার অহনা।
সূত্র: প্রথম আলো