পাবনার সুজানগরে নিখোঁজের পরদিন এক রেস্তোরাঁ ব্যবসায়ীর ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামে তাঁর বাড়ির পেছনের হলুদখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সুপ্রভাত মোদক (৩৮) সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় কাশীনাথপুর বাজারে তাঁর একটি রেস্তোরাঁ আছে।স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সুপ্রভাত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। বিকেলে স্ত্রীকে নিয়ে স্থানীয় কাশীনাথপুর বাজারে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক দেখানো শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি পরে যাবেন বলে জানান। এরপর আর তিনি ব্যবসাপ্রতিষ্ঠান বা বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
কোথাও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা–পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়।
সূত্র: প্রথম আলো