প্রতিবার জ্বালানি তেলের দাম বাড়ার পর দেখা যায়, রিকশাচালকেরা ভাড়া বাড়িয়ে দেন। কেননা, স্ট্র্যাটেজিক পণ্য জ্বালানি তেলের দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যায়। রিকশাচালকেরা কিছুটা ভাড়া বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। গত ২১ সেপ্টেম্বর মধ্যরাতে সব ধরনের জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়িয়েছে সরকার। এর ফলে যানবাহনের ভাড়া থেকে শুরু করে ডিম, সবজির দাম—বাজারে সবকিছুই চড়তে শুরু করেছে।
কিন্তু এবারের বাস্তবতা হলো, রিকশাচালকেরা এক টাকাও ভাড়া বাড়াতে পারেননি। এর একটি কারণ সম্ভবত, রিকশায় যাঁরা চড়ছেন, তাঁদের পক্ষে বেশি ভাড়া দেওয়া সম্ভব নয়।তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিলঅর্থনীতির জন্য এটা একটা বড় সংকেত।
কেননা, নব্বইয়ের পর দেশে উদারীকরণ বা মুক্তবাজার অর্থনীতির হাওয়া প্রবেশ করার পর গত সাড়ে তিন দশক ধরে যে ট্রিকল ডাউন অর্থনীতির সূত্র (সমাজের উপরতলার লোকদের হাতে টাকা দিলে সেটা চুইয়ে চুইয়ে একেবারে শেষ প্রান্তের লোকটারও হাতে গিয়েও পড়ে) চালু আছে, তা বড় প্রশ্নের মুখে পড়েছে।গত সপ্তাহে ব্যাটারিচালিত রিকশায় মালিবাগ থেকে কারওয়ান বাজার আসার পথে চালকের কাছ থেকে তাঁর কায়দা করে টিকে থাকার গল্প শুনতে শুনতে আসছিলাম।
সূত্র: প্রথম আলো