খুলনার রূপসায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবা হত্যার ঘটনায় ভয় আর আতঙ্কের মধ্যে সময় কাটছে একটি পরিবারের। হত্যার ঘটনায় এবার আর মামলা করতে চাচ্ছেন না স্বজনেরা। পুরো বিষয়টি তাঁরা ছেড়ে দিচ্ছেন পুলিশের ওপর। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে আক্তার ঢালীকে গুলি করে হত্যা করা হয়। দেড় মাস আগে তাঁর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
তবে এবার আর মামলা করতে চাইছেন না আক্তার ঢালীর স্বজনেরা। এমনকি বিষয়টি নিয়ে তাঁরা কারও বিরুদ্ধে কথা বলতেও নারাজ।আক্তার ঢালীর পাঁচজন স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের ধারণা, জয় ঢালী হত্যার সঙ্গে আক্তার ঢালী হত্যার যোগসূত্র রয়েছে। তাঁদের দাবি, খুলনায় ‘বি কোম্পানি’ নামের পরিচিত একটি গোষ্ঠীর লোকজন আক্তার ঢালী হত্যায় জড়িত থাকতে পারেন।
কিন্তু ঝামেলা এড়াতে এবার কোনো মামলা করতে চান না স্বজনেরা।আক্তার ঢালীর ভাতিজা লিটু ঢালী বলেন, ‘আমরা এবার আর মামলা করতে চাই না।
সূত্র: প্রথম আলো