ট্রাফিক পুলিশের হিসাবে কুমিল্লা শহরে ৬০ থেকে ৭০ হাজার মিশুক ও ইজিবাইক চলাচল করছে।কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোডের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। সিএনজিচালিত অটোরিকশা কিংবা অন্য কোনো মোটরযানে এই পথ পাড়ি দিতে ১৫ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। কিন্তু ব্যাটারিচালিত অটোরিকশার ‘দাপটে’ এই দূরত্ব অতিক্রম করতে এখন পৌনে এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
শুধু প্রধান সড়ক নয়, অলিগলির সড়কেও এখন যানজট হচ্ছে।কান্দিরপাড় থেকে শহরের যেকোনো দিকে একটু গেলেই যানজটে পড়তে হয়। সকাল ৯টা–১০টা থেকে রাত ১০টা–১১টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট লেগেই থাকে। এর বড় কারণ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং বেপরোয়া চলাচল।কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল হোসেনের বাসা শহরের ঠাকুরপাড়া এলাকায়।
তাকে বিদ্যালয়ে নিয়ে যান মা রোজিনা আক্তার।
সূত্র: প্রথম আলো