তাসনিয়া আরেফীন যখন কলেজে পড়েন, তখন জন্ম মেয়ে সুবাইয়া সাদনিনের। মেয়েকে লালন–পালনের পাশাপাশি তাঁকে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল। এরপর করেছেন চাকরিও। সেই মেয়েকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন তাসনিয়া আরেফীন। মেয়েকে সাফল্যের স্বীকৃতি পেতে দেখে আপ্লুত তিনি। আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় আসেন তাসনিয়া আরেফীন।
জানালেন, ভোর পাঁচটায় উঠে ঝিনাইদহের শৈলকুপা শহর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ায় এসেছেন।মূল অনুষ্ঠান শুরুর আগেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি চত্বরতাসনিয়া আরেফীন বলেন, ‘জীবনে অনেক কষ্ট করেছি। নিজে পড়াশোনা করে চাকরি করেছিলাম। মেয়ে জন্মের সময়ও পড়াশোনা করেছি। এখন মেয়ে পড়ছে।
মেয়ে তার পড়াশোনার অর্জনের স্বীকৃতি পাচ্ছে, এতেই অনেক খুশি।’সুবাইয়া সাদনিন শৈলকুপা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে।
সূত্র: প্রথম আলো