সাজপোশাকে সব সময়ই তাক লাগান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতিও মুগ্ধ করে অনুরাগীদের। এথনিক-ওয়েস্টার্ন সব আউটফিটেই তাঁকে আমরা দেখি। তবে সম্প্রতি অভিনেত্রী আলো ছড়ালেন ফেইরিটেইল লুকে।
ছবির গল্পে রইল বিস্তারিত...রূপকথার আবহে যেন ধরা দিলেন টয়া।সাদা-সিলভার গাউনে তাঁর লুকে ফুটে উঠেছে এথেরিয়াল বিউটিঅফ-শোল্ডার গাউনের সুইটহার্ট নেকলাইন ও বডিহাগিং সিলুয়েটে সিলভার বিডস, সিকুইনের নিখুঁত ফুলেল নকশা ও ঝলমলে অলংকরণ লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।মারমেইড কাটের এই গাউনটিতে টয়াকে অত্যন্ত আকর্ষণীয় লাগছে।
গাউনের কোমর থেকে নিচে নেমে এসেছে সি-থ্রু টিউল কাপড়ের ফ্লেয়ার, যা ফ্লোর ছুঁয়ে আছে।এর সঙ্গে ভারী স্টেটমেন্ট নেকলেস, হাতে ব্রেসলেট ও আংটি তাঁর সাজে এনেছে বাড়তি ঝলক।কাঁধ ছোঁয়া খোলা চুল, সামনে হালকা ফ্রিঞ্জ আর ন্যুড টোনের মেকআপে টয়ার সৌন্দর্য আরও ফুটে উঠেছে।ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, “আজ রাতে বেছে নিয়েছি রূপকথার গল্প”টয়ার এই সাজ যেন সত্যিই সেই রূপকথারই এক দৃশ্য।
সূত্র: প্রথম আলো