অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। গোলাপি ফিতা শুধু একটি প্রতীক নয়—এটি নারীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার একটি বার্তা।স্তন ক্যানসার নারীদের সবচেয়ে বেশি হওয়া ক্যানসারগুলোর একটি। বাংলাদেশেও নারীদের মধ্যে নতুন ক্যানসার আক্রান্তের সংখ্যার দিক থেকে স্তন ক্যানসার শীর্ষে।তবে স্তন ক্যানসার মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়।
রোগটি যত দ্রুত শনাক্ত করা যায় এবং উপযুক্ত চিকিৎসা শুরু করা যায়, ফলাফল তত ভালো হওয়ার সুযোগ থাকে।কোন লক্ষণগুলোকে গুরুত্ব দেবেনস্তনে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা করা উচিত নয়।
যেমন স্তনে নতুন কোনো শক্ত গুটি বা চাকা; স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন; স্তনের চামড়ায় টান পড়া, ডিম্পল বা গর্তের মতো পরিবর্তন; স্তনবৃন্তের আকৃতি পরিবর্তন বা ভেতরের দিকে ঢুকে যাওয়া; স্তনবৃন্ত দিয়ে অস্বাভাবিক, বিশেষ করে রক্তমিশ্রিত তরল বের হওয়া; স্তনের চামড়া লাল হয়ে যাওয়া বা অস্বাভাবিক পরিবর্তন; বগলে গুটি বা লিম্ফ নোড বড় হয়ে যাওয়া।মনে রাখতে হবে স্তনে গোটা মানেই ক্যানসার নয়।
সূত্র: প্রথম আলো