ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’-এর পৃষ্ঠপোষকতা করছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এবারের আয়োজনের নামকরণ করা হয়েছে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবীর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ডিআরইউ জানিয়েছে, প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও—এই দুই মাধ্যমে মোট ২৬টি বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। এর বাইরে সব গণমাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি বিষয়ে সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করা হবে রাষ্ট্রপতির পক্ষ থেকে।
দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের একটি বিচারক প্যানেল জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বিজয়ী নির্বাচন করবে।সংগঠনের সদস্যরা ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন পুরস্কারের জন্য জমা দিতে পারবেন।
সূত্র: প্রথম আলো