একটা সময় আসে, যখন কিংবদন্তিরও থামতে হয়। লিওনেল মেসির জন্য সেই সময়টা এসে গেছে। আকাশি-সাদা জার্সিতে আজই শেষবার মাঠে নামবেন তিনি। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনা জাতীয় দলে তাঁর ২১ বছরের পথচলা।বিদায়ী ম্যাচের কয়েক ঘণ্টা আগে অবশেষে নীরবতা ভেঙেছেন মেসি। আর্জেন্টিনার মানুষের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় বলেছেন, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি।
আমি সবকিছু দিয়ে চেষ্টা করেছি।’আজ বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচ। তার আগে তিন ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস।’ ব্র্যান্ডের প্রকাশ করা এক ভিডিও বার্তায় মেসি বলেছেন, ‘সময়টা এসে গেছে। এই জার্সিটাই ছিল আমার স্বপ্ন, আমার গর্ব, আমার জীবন। এই জার্সিটাই ছিল আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ।
তোমাদের খুব মনে পড়বে।’ আর্জেন্টিনার জার্সিতে মেসির যে চার রেকর্ড ভাঙা কঠিন২১ বছর আগে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়েছিল মেসির।
সূত্র: প্রথম আলো