সকাল-বিকেল সড়কে ধীরগতিতে প্যাডেল ঘুরিয়ে বাইসাইকেল চালান এক বৃদ্ধ। সোজা হয়ে বসার ভঙ্গি আর চোখের সতেজতা দেখে বয়স আন্দাজ করা কঠিন। তিনি আবদুস সামাদ প্রামাণিক (৭৭)। যে বাইসাইকেলে চড়ে তিনি চলেন, সেটি প্রায় ৬০ বছরের পুরোনো। বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ প্রামাণিকের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার নাজিরপুর গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক। এলাকায় সবাই তাঁকে চেনেন ‘সামাদ প্রফেসর’ নামে।
স্থানীয় লোকজন চার-পাঁচ দশক ধরে তাঁকে এই একই সাইকেলে দেখে আসছেন। ১৯৪৯ সালে জন্ম সামাদ প্রামাণিকের। ১৯৬৬ সালে পরিবার তাঁকে মাত্র ২৮০ টাকায় ইংল্যান্ডের ‘র্যালি’ ব্র্যান্ডের একটি বাইসাইকেল কিনে দেয়। সেই সাইকেল আজও সচল। এটি নিয়মিত চলাচলে ব্যবহার করছেন তিনি।গত শনিবার বাগমারার ভবানীগঞ্জে উপজেলা বন বিভাগের কার্যালয়ের সামনে সামাদ প্রামাণিকের দেখা মেলে। পাশেই দাঁড় করানো ছিল সেই বাইসাইকেলটি।
সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে তখন পুরোনো দিনের আড্ডায় মেতেছিলেন তিনি।আবদুস সামাদ প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কলেজশিক্ষকএই বয়সেও যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি, এর বড় অবদান নিয়মিত সাইকেল চালানো।
সূত্র: প্রথম আলো