হাজার হাজার মানুষের গর্জন। মনুমেন্তাল স্টেডিয়াম যেন কেঁপে উঠছে। জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামা মানুষটিকে শেষবারের মতো অভিবাদন জানাচ্ছে আর্জেন্টিনা। চারপাশে একটাই ধ্বনি, ‘মেসি...মেসি...মেসি...’স্লোগান নয়, যেন প্রার্থনার মতো কিছু। যাঁরা গাইছেন, তাঁদের কেউ কেউ শিশু, কেউ কেউ আর শিশু নন। কিন্তু সবাই কাঁদছেন; কারণ, তাঁরা আর্জেন্টিনা দলের কথা ভাবতে গেলে লিওনেল মেসি ছাড়া আর কিছু ভাবতে পারেন না।
‘ভিনগ্রহী’ এই লোকটা সেই দলে ছিলেন ২১ বছর। অনেকের জন্মের আগে থেকে, অনেকের বড় হওয়ার পুরোটা জুড়ে।একটা দেশে অনেক ভাগাভাগি থাকে। অনেক দল, অনেক মত। কিন্তু আজ আর্জেন্টিনা কয়েক ঘণ্টার জন্য ভুলে গিয়েছিল সব ভাগাভাগির কথা। আবেগ সবাইকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল।
তাদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, হয়তো সেরাই, জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন।এক গোল, দুই অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি২.মেসি কাঁদছিলেন স্টেডিয়ামে ঢোকার আগেই।বাসে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো