কিছুদিন ইলিশ আহরণ কমে যাওয়ার পর অক্টোবর মাসের শুরু থেকে কক্সবাজার উপকূলে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ছে। তবে বাজারে এর তেমন প্রভাব পড়েনি। বড় ও মাঝারি আকারের ইলিশের দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। মাঝারি আয়ের মানুষের ভরসা যে ছোট ইলিশে, তার দামও কেজিতে ৮০০ টাকার ওপরে। কক্সবাজার জেলায় ছোট-বড় ৬ হাজার ট্রলারে কাজ করেন প্রায় ১ লাখ ২৭ হাজার জেলে।
সাগরে এখন বিপুল ইলিশ ধরা পড়লেও আর এক দিন পর শুরু হতে যাওয়া নিষেধাজ্ঞার সময় সংসার কীভাবে চলবে, এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা শুরুর ঠিক আগে ট্রলারের জালে বিপুল ইলিশ ধরা পড়ছে, চড়া মূল্যে তা বিক্রিও হচ্ছে। কিন্তু বন্ধের সময় ঘনিয়ে আসায় আর ইলিশ আহরণ করা যাবে না।
উপকূলে ইলিশ এলেও ধরার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ তাঁরা।এক ট্রলারে ৪৪ লাখ টাকার ইলিশ কক্সবাজার উপকূলে ধরা পড়া অধিকাংশ ট্রলারের ইলিশসহ সামুদ্রিক মাছ কেনাবেচা হয় শহরের নুনিয়াছটা ফিশারিঘাটে অবস্থিত সরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে।
সূত্র: প্রথম আলো