ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় পুলিশের তদন্তে ভয়াবহ এক ঘটনা প্রকাশ্যে এসেছে। ধর্মীয়ভাবে পবিত্র করার অজুহাতে এক নারীর ওপর সংঘটিত চরম নির্যাতন, অবৈধ বন্দিদশা ও গণধর্ষণের ঘটনা উদ্ঘাটন করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জনসমক্ষে আসে।
এ ঘটনা জানাজানির পর পুলিশ এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করে।অনলাইনে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। ভিডিওটিতে দেখা যায়, এক নারীকে আটকে রেখে হয়রানি ও মারাত্মক শারীরিক নির্যাতন করা হচ্ছে। আর তাঁর চারপাশে ভিড় করা জনতা তাঁকে নিয়ে উপহাস করছেন।পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তাঁর স্বামীকে ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে বসবাস করছিলেন।
জবাবে তাঁর স্বামী এবং কয়েকজন আত্মীয় তাঁকে ঘরের ভেতরে তালা মেরে ও শিকল দিয়ে বেঁধে অবৈধভাবে আটকে রাখে।
সূত্র: প্রথম আলো