রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল আজ বুধবার। তবে শুনানি হয়নি।
মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ নভেম্বর তারিখ ধার্য করা হয়েছে।বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ আদেশ দেন।আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, প্রসিকিউশনের কাছ থেকে প্রয়োজনীয় সব নথিপত্র তাঁরা এখনো পাননি।
সে কারণে তাঁরা সময় চান।এই আবেদন মঞ্জুর করে আগামী ১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন এই মামলার আসামি।আসামিদের মধ্যে ১১ জন গ্রেপ্তার আছেন।
সূত্র: প্রথম আলো