হলিউডের স্বর্ণযুগের অন্যতম স্মরণীয় অভিনেত্রী ইভা মেরি সেইন্ট মারা গেছেন। ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ ও ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করা এই অস্কারজয়ী তারকার বয়স হয়েছিল ১০২ বছর। গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়।
মৃত্যুর সময় পরিবারের সদস্যরা পাশে ছিলেন বলে জানিয়েছেন তাঁর প্রতিনিধি জেফ স্যান্ডারসন।সাত দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ইভা মেরি সেইন্ট কাজ করেছেন এলিয়া কাজান, আলফ্রেড হিচকক, অটো প্রিমিঙ্গার ও জন ফ্রাঙ্কেনহাইমারের মতো খ্যাতিমান পরিচালকের সঙ্গে। অভিনয় করেছেন মার্লন ব্র্যান্ডো, ক্যারি গ্রান্ট, পল নিউম্যান ও ওয়ারেন বিটির মতো তারকার বিপরীতে।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও তিনি ছিলেন সফল; পেয়েছেন এমি পুরস্কারও।‘জুরাসিক পার্ক’-এর তারকা স্যাম নিল মারা গেছেনইভা মেরি সেইন্ট১৯৫৪ সালে এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর।
সূত্র: প্রথম আলো