জুলাই গণ–অভ্যুত্থানের সময় জনতার পিটুনিতে মারা যাওয়া চাঁদপুরের ইউনিয়ন পরিষদের (ইউপি) আলোচিত সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে দাফনের ২৬ মাস পর আজ বুধবার দুপুরে তাঁদের লাশ উত্তোলন করা হয়।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে নিজ বাড়ির কবরস্থান থেকে প্রথমে শান্ত খানের লাশ কবর থেকে তোলা হয়। এর কিছুক্ষণ পর সেলিম খানের লাশ তোলা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।দুই বছর পর চাঁদপুরের সেলিম খান ও তাঁর ছেলের লাশ তোলার নির্দেশসেলিম খান সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন।
সূত্র: প্রথম আলো