সে বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কে পাবেন, তা জানা যাবে আরও কয়েক মাস পরে। কিন্তু কলকাতার এক বিজ্ঞানী এরই মধ্যে নিজের ও স্ত্রীর জন্য ইউরোপ যাওয়ার জাহাজের টিকিট কেটে ফেললেন। তবে এই নোবেলের গল্প শুরু হয়েছিল নয় বছর আগের অন্য একটি জাহাজে।প্রতিবছর অক্টোবর মাস আসার আগে আগে আমি খোঁজ নিতে শুরু করি, এবার নোবেল পুরস্কার কারা পেতে পারেন। এখন অনেক সংবাদমাধ্যমেই সম্ভাব্য নোবেলজয়ীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা চলে।
মজার ব্যাপার হলো, শেষ পর্যন্ত সেগুলো খুব কমই মেলে। এবার অবশ্য সেই খোঁজ নেওয়া হয়নি। তার একটা কারণ, আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশের ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে এখন ইন্দোনেশিয়ায় আছি। প্রতিযোগিতা আর ওদের নিয়ে ব্যস্ততায় নোবেলের খোঁজ রাখা হয়ে ওঠেনি।
আজ একটু খোঁজ নিতে গিয়ে দেখি, পদার্থবিজ্ঞানের নোবেল তো এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে!পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া বিজ্ঞানী ফ্রান্সিস হালজেনএবার পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।
সূত্র: প্রথম আলো