দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল মঙ্গলবার ভোরে তৃতীয় ইউনিট বন্ধ হয়ে গেলে পুরো বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।এর আগে গত সোমবার ভোরে যান্ত্রিক ত্রুটিতে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
অন্যদিকে সংস্কারকাজের কারণে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট প্রায় ছয় বছর ধরে বন্ধ; অর্থাৎ সচল থাকা দুটি ইউনিট বন্ধ হওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।বয়লারের টিউব ফেটে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধবড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিট এবং মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটে তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যায়।
সূত্র: প্রথম আলো