দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে তিন দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে ছুটির আগে ১৭ অক্টোবর, শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও, নির্বাহী আদেশে ওই দিন ছুটির অনুমোদন দিয়েছে সরকার।প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এর আগে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে।
সূত্র: প্রথম আলো