যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত সপ্তাহে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্রিস্টা পাইকের (৫০) ‘জ্ঞান ফিরেছে এবং তিনি কথা বলছেন’।
তাঁর আইনজীবীরা এমন তথ্য জানিয়েছেন।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ক্রিস্টার আইনজীবীরা জানান, হাসপাতালে হাতকড়া পরা অবস্থায় ক্রিস্টা এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।১৯৯৫ সালে কলিন স্লেমায়ারকে হত্যার দায়ে টেনেসিতে ২০০ বছরের মধ্যে গত বুধবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো নারীকে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা করা হয়।
তবে দুবার বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পরও ক্রিস্টা বেঁচে যান।পরিস্থিতি বিবেচনায় ক্রিস্টাকে হাসপাতালে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো