‘আমাকে তোমার সাথে নিয়ে চলো’—২০১৭ সালে প্রীতম হাসানের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে বলা এ সংলাপ যেন শুধু পর্দার গল্প ছিল না। ওই গানের শুটিংয়েই প্রীতম হাসানের সঙ্গে শেহতাজ মনিরা হাশেমের পরিচয়। এরপর পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম।
প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে বিয়ের মধ্য দিয়ে একসঙ্গে পথচলা শুরু করেন তাঁরা।শেহতাজ-প্রীতমবিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতম–শেহতাজকে দেখে মনে হতো, তাঁদের গল্পটা বেশ ভালোই চলছে। কখনো ঘোরাঘুরি, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা, কখনো একসঙ্গে কোনো অনুষ্ঠানে উপস্থিতি—দুজনের ছবি নিয়মিতই দেখা যেত সামাজিক যোগাযোগমাধ্যমে। তাই তাঁদের বিচ্ছেদের খবরটি যখন প্রকাশ্যে এল, অনেকের কাছেই তা ছিল বেশ বড় ধাক্কা।
প্রশ্ন উঠেছে, কীভাবে এতটা পথ একসঙ্গে পেরিয়ে এসে আলাদা হয়ে গেলেন তাঁরা?প্রীতম ও শেহতাজ দুজনেই গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন, তাঁরা আর বৈবাহিক সম্পর্কে নেই।
সূত্র: প্রথম আলো