রাতে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় সকালে যাঁর যা আছে, তা–ই নিয়ে মাঠে উপস্থিত থাকার জন্য। ঘোষণার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। রাতেই সেখানে অবস্থান নেয় পুলিশ। দুই পক্ষকে বোঝানোর চেষ্টা চলে। কিন্তু কাজ হয়নি। আজ বুধবার দুপুরে পুলিশের উপস্থিতিতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ।
এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।সুনাগঞ্জের তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বেলা দুইটার দিকে সংঘর্ষ থামলেও এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আছে। পুলিশ মোতায়েন আছে ঘটনাস্থলে।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে মধ্য তাহিরপুর এলাকার মাঠে ক্রিকেট খেলছিল একদল কিশোর। তখন পাশের সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক দিয়ে একটি ইজিবাইক নিয়ে যাচ্ছিলেন এক চালক।
একপর্যায়ে মাঠ থেকে বল গিয়ে পড়ে ইজিবাইকের সামনের কাচে।
সূত্র: প্রথম আলো