মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে। আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। গত মাসের দ্বিতীয়ার্ধে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়ছে, এমন ইঙ্গিত পাওয়া গেল।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ বুধবার সেপ্টেম্বরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।টানা ৩ মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমেছিল।
সেপ্টেম্বরে আবার মূল্যস্ফীতি কিছুটা বাড়ল।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর ফলে সীমিত ও মধ্যবিত্ত পরিবারগুলো খরচের চাপে আছে।বিবিএসের হিসাব অনুসারে, গত সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।জীবনযাত্রায় প্রভাব কী মূল্যস্ফীতি বৃদ্ধি পেলে জীবনযাত্রার ওপর প্রভাব পড়ে।
জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সীমিত ও মধ্য আয়ের মানুষের কষ্ট বাড়ে।
সূত্র: প্রথম আলো