শেষ হলো আর্জেন্টিনার ফুটবলে লিওনেল মেসি পর্ব। মনুমেন্তাল স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। জাতীয় দলের হয়ে ২০৮তম ম্যাচ খেলে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তবে ক্লাব ফুটবলে মেসির পথচলা এখনো চলবে।ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০২৮ সালের শেষ পর্যন্ত। তবে চুক্তিটি প্রতিবছর পর্যালোচনা করা হয়।
মেসির ঘনিষ্ঠজনেরা মনে করেন, মানসিক ও শারীরিকভাবে নিজেকে প্রস্তুত মনে করলে এই চুক্তি নবায়নের সম্ভাবনাই বেশি।কিন্তু এরপর কী করবেন? উত্তরটা এখনই দিয়ে দেওয়া কঠিন। কারণ, মেসি খুব বেশি ভবিষ্যৎ-পরিকল্পনার করেন না বলেই দাবি তাঁর কাছের মানুষদের। তারপরও সামনে কী হতে পারে, তার একটা চিত্র এখনই দেখা যাচ্ছে।মেসি আসলে ফুটবলের সঙ্গেই থাকবেন। ফুটবল ছাড়া জীবন কাটানো তাঁর জন্য কঠিন হবে।
তবে তাঁর অন্যান্য ব্যবসায়িক আগ্রহ ফুটবলের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।একসময় মেসির কাছে স্পোর্টিং ডিরেক্টর হওয়া কিংবা ক্লাব সভাপতির উপদেষ্টা হওয়ার ধারণাটি ভালো লাগত।
সূত্র: প্রথম আলো