দিনমজুর পরিবারে জন্ম। অর্থাভাবে পড়াশোনা আটকে যেতে বসেছিল। এরপরও দমে যায়নি পূজা বিশ্বাস। অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের ফলে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে সে। বুধবার নড়াইলে শিখো–প্রথম আলো জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিল সে। পূজার জন্য নিজের হাতে আঁকা ছবি এনেছিলেন তারই শিক্ষক ও শিল্পী এস এম সুলতানের শিষ্য ধর্মদাস মল্লিক।
মঞ্চেই সেই উপহার পূজার হাতে তুলে দেন তিনি।বুধবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে শিখো–প্রথম আলোর উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন শিল্পী ধর্মদাস মল্লিক। একই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী হিসেবে হাজির হয় পূজা, যে একসময় ধর্মদাস মল্লিকের অবৈতনিক ‘চারুকুঠি শিল্পালয়ে’ ছবি আঁকা শিখত।
পূজা আসবে জেনে তিনি নিজের কাঁধ ব্যাগে করে তার জন্য একটি ছবি নিয়ে আসেন।অনুষ্ঠানে ধর্মদাস মল্লিক বলেন, ‘শহর ছেড়ে গ্রামে অবৈতনিক স্কুল করে আমার আজ নিজেকে সার্থক মনে হচ্ছে।
সূত্র: প্রথম আলো