অবৈধভাবে সড়কে পার্কিং করেছিলেন এক কারচালক। অভিযানে গিয়ে বিষয়টি দেখে ক্ষুব্ধ হন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় ওই গাড়িচালককে কান ধরে ওঠবস করতে বলেন তিনি। একই সময়ে এক ট্রাফিক পুলিশকে কড়াভাবে শাসাতে দেখা যায় মেয়রকে।ঘটনাটি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার। এদিন ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন।
তবে কারচালককে মেয়রের কান ধরে ওঠবস করানোর ভিডিওটি আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির সামনে দাঁড়িয়ে চালককে বের হতে নির্দেশ দেন মেয়র। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘বাইর হ। এই শোন, তুই এখানে রাখছস আজকে জরিমানা হবে তোর। কান ধরো, ১০ বার ওঠাবসা করো। টাকা না দিলে...টাকা যে দিতে চাইবে না কান ধরে ওঠাবসা করান।’এরপর ওই এলাকায় থাকা এক ট্রাফিক পুলিশকে কড়া ভাষায় শাসন করতে দেখা যায় মেয়রকে।
তাঁকে বলতে শোনা যায়, ‘তুমি কি ট্রাফিক বিভাগে চাকরি করো?
সূত্র: প্রথম আলো