পাঁচ শর্ত পূরণ না হলে বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশের বেশি রোহিঙ্গা। তাঁদের এই শর্তগুলো হলো—নাগরিকত্ব ও স্বীকৃতি; নিরাপত্তা ও আন্তর্জাতিক তদারিক; জমি-ঘর ফিরিয়ে দেওয়া ও পুনর্বাসন; চলাচলের স্বাধীনতা, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকাসহ মৌলিক সেবা নিশ্চিত করা এবং বিচার ও জবাবদিহি নিশ্চিত করা। বাংলাদেশ সরকারকে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে করে রোহিঙ্গারা, এ হার প্রায় ৫৬ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।
‘অনিশ্চিত ঘরে ফেরা: উখিয়ার ক্যাম্প থেকে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের ভাবনা’ (দ্য আনসার্টেইন রিটার্ন টু হোম: রোহিঙ্গা ভয়েসেস অন সেফ, ভলান্টারি অ্যান্ড ডিগনিফায়েড রিপ্যাট্রিয়েশন ফ্রম দ্য ক্যাম্পস অব উখিয়া) শীর্ষক গবেষণা প্রতিবেদনটি আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে প্রকাশ করা হয়।
সূত্র: প্রথম আলো