দিনাজপুরের চিরিরবন্দরে ছাগলে শিমখেত খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর এবং এক নারী ও তাঁর দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন চেয়ারম্যানপাড়ার ছফিরউদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৬৫), তাঁর দুই ছেলে মোয়াজ্জেম হোসেন (২৫) ও আবদুল মোত্তালেব (৪৪)।
তাঁদের মধ্যে মোয়াজ্জেম বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ২৮ নম্বর শয্যায় চিকিৎসাধীন। আবদুল মোত্তালেবকে আজ বুধবার বিকেলে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে হামলার শিকার পরিবারটি।ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার সকালে মমতাজ বেগমের একটি ছাগল মুন্সীপাড়া এলাকার প্রতিবেশী সিরাজুল ইসলামের শিমখেতে ঢুকে পড়ে।
ছাগলটি শিমগাছের পাতা খেয়ে ফেলে।
সূত্র: প্রথম আলো