একটি শিশুর শিক্ষাজীবন শুধু পাঠ্যবই, পরীক্ষা কিংবা ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা, যাতে সে নিজের চিন্তা প্রকাশ করতে পারে, নতুন কিছু শিখতে আগ্রহী হয় এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে ওঠে। সেই ভাবনা থেকেই ঢাকার উত্তরায় গড়ে উঠেছে ‘স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (এসআইএসবি)’।
আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ও মানবিক একটি শিক্ষাব্যবস্থা তৈরির লক্ষ্য নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। অভিভাবকদের স্বপ্ন থেকে গড়া এসআইএসবি এসআইএসবির প্রতিষ্ঠার গল্পের সঙ্গে জড়িয়ে আছে ‘কোভিড-১৯’ মহামারির সময়ের অভিভাবকদের অভিজ্ঞতা। তখন অনলাইন ক্লাসের সময় টিউশন ফি নিয়ে অনেক পরিবারকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল।
ফি দিতে না পারায় পরীক্ষা দিতে না দেওয়া, অনলাইন ক্লাস থেকে বাদ দেওয়া কিংবা ভর্তি বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল।
সূত্র: প্রথম আলো