কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যালয় থেকে এক শিশুশিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। বিদ্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শিশুসহ ওই নারীকে পাওয়া যায়। এ সময় স্থানীয় লোকজন ‘মেয়েধরা’ সন্দেহে তাঁকে মারধর করেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে কটিয়াদী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বেথৈর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারীকে আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বলে জানান কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদউদ্ধার হওয়া শিশুটির নাম ইলমা (৭)। সে বেথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার জামাল মিয়ার মেয়ে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, তাঁর নাম প্রিয়া (২৫); বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় এলাকায়।
তাঁর নাম ও ঠিকানা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: প্রথম আলো