বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড দেশের মানুষকে আগ্রাসী ও সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদের দমন-পীড়নের সময়ে দেশে একের পর এক আন্দোলন ব্যর্থ হওয়ায় মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, আবরার হত্যাকাণ্ডের পর গোটা জাতির তীব্র প্রতিক্রিয়া প্রমাণ করেছে মানুষের ভেতরে প্রতিবাদের শক্তি তখনো বিদ্যমান ছিল। আবরারের একটি ফেসবুক পোস্টের প্রতিটি শব্দ ছিল দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে।
সেই বক্তব্যের কারণে তাঁকে হত্যা করা হলেও তাঁর মৃত্যু মানুষের মধ্যে ভয় তৈরির পরিবর্তে প্রতিরোধের শক্তিকে আরও জোরালো করেছে।আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় রিজভী এ কথা বলেন।
সূত্র: প্রথম আলো