পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে হঠাৎ জ্বর আসে অনেকের। সংক্রমণ ছাড়াই এমন জ্বর হতে পারে মানসিক চাপ ও উদ্বেগের কারণে। একে বলা হয় সাইকোজেনিক ফিভার।আমাদের মধ্যে অনেকেই আছেন, যাঁদের লেখাপড়া ভালো, মনোযোগে কোনো ঘাটতি নেই, প্রস্তুতিও ভালো। কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন হঠাৎ জ্বর এসে গেল। কখনো জ্বরের তীব্রতা এত বেশি হয় যে পরীক্ষা দেওয়াই সম্ভব হয় না।
আবার কেউ কেউ জ্বর নিয়েই পরীক্ষায় বসেন, ফলে প্রত্যাশিত ফলও আসে না। এ ধরনের জ্বরকে বলা হয় সাইকোজেনিক ফিভার বা স্ট্রেস-ইনডিউসড হাইপারথার্মিয়া। এটি একটি সাইকোসোমাটিক অবস্থা, যেখানে মানসিক চাপ, উদ্বেগ বা তীব্র আবেগের প্রভাবে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, অথচ এর পেছনে সংক্রমণ বা অন্য কোনো শারীরিক কারণ নাও থাকতে পারে।প্রতীকী ছবিতবে বিষয়টি শুধু পরীক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়।
গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে খেলোয়াড়দেরও এমন শারীরিক প্রতিক্রিয়া হতে পারে।
সূত্র: প্রথম আলো