যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, তাঁদের অনেকেরই অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। দেশটি ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গেও সংযুক্ত। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোয়ও কাজের সুযোগ পেয়ে থাকেন।
ইংরেজির ব্যাপক প্রচলন, ক্রমবর্ধমান অর্থনীতি, সহজে বসবাসের অনুমতি, কোর্স বেছে নেওয়ার স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বৈশ্বিক মানদণ্ডের কারণেও দেশটির প্রতি আগ্রহ আছে অনেক শিক্ষার্থীর। দেশটির একটি বৃত্তি বেছে নিতে পারেন আগ্রহী শিক্ষার্থীরা। নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) দিচ্ছে সেই বৃত্তি।
মূলত দুই ধরনের স্কলারশিপ দেবে বিশ্ববিদ্যালয়টি।আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশনেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে।
সূত্র: প্রথম আলো